Avro Tutorial :: Part-1
হঠাৎ করে মনে হলো আমাদের দেশী সফট্ওয়ার নিয়ে কিছু টিউটোরিয়াল লিখা উচিৎ। সে থেকেই এই লিখার অবতারণা। ওমিক্রণল্যাব ফোরামে প্রায়ই দেখা যায় সবাই ডিফল্ট সাইজে বাংলা লিখা পোষ্ট করেন। এতে অনেকেই পোষ্টগুলো ঠিকমতো পড়তে পারেন না। আমরা অভ্র কী-বোর্ডের ম্যাক্রো অপশন ব্যবহার করে সহজেই এর সমাধান করতে পারি।

প্রথম ধাপঃ
১. অভ্র টপবারের সেটিংস্ আইকনে ক্লিক করুন।
২. ‘কী-বোর্ড ম্যাক্রো’-তে ক্লিক করুন।
৩. ‘এ্যানাবল কী-বোর্ড ম্যাক্রো’-তে ক্লিক করুন।
৪. আবার ১,২ ও ৩ নং এর পুনরাবৃত্তি করে, ‘ম্যানেজ কী-বোর্ড ম্যাক্রো এন্ট্রিজ’-এ ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ
১. আপনার জন্য সুবিধাজনক শর্টকাটটি পছন্দ করুন (আমি এখানে এফ১১ ব্যবহার করেছি)।
২. এবং শর্টকাটটি সিলেক্ট থাকা অবস্থায় “[size=4][/size]” টাইপ করুন।

তৃতীয় ধাপঃ
১. ‘ফাস্ট রিপ্লাই’ বাটনে ক্লিক করুন, তাহলে এর ঠিক নীচেই টেক্সটএরিয়া বের হবে।
২. এইবার টেক্সট এরিয়ায় কার্সর রেখে শর্টকাট কী চাপুন (আমি এফ১১-তে সেট করেছিলাম, তাই ছবিতে এফ১১ রয়েছে)।
৩. “[size=4]“-এর পর থেকে লিখা শুরু করুন।
কী! সাবমিট করার কথাও বলে দিতে হবে নাকি
?
Tags: Avro Keyboard, Keyboard Macro, Tips, Tips & Tricks, Tricks, Tutorial, Tutorials







June 5th, 2007 at 12:22 pm
ভালা বুদ্ধি তো!
June 6th, 2007 at 3:20 pm
ওই মিয়া, অভ্র কীবোর্ড এর লিংক ঠিক আছে?
June 6th, 2007 at 5:27 pm
তাতো বটেই না বললে কি করে সাবমিট করবো? তবে ভাল বুদ্ধি শেখালেন। এবার বলেন তো আপনার এখানে লেখাকে রঙ করতে হলে কি করব! ওয়ার্ডে রঙ দিয়ে লিখে
এখানে পাঠানর পর দেখে শাদা কাল হয়ে গেছে।
June 6th, 2007 at 5:38 pm
“[size=4][/size]” আপনার শেখান বুদ্ধি খাটিয়ে দেখলাম কাজ করে কিনা!!!
June 6th, 2007 at 5:39 pm
“[size=4] কি হল কাজ করছে না কেনো কি অপরাধ করলাম?
June 6th, 2007 at 6:49 pm
ঠিকই তো আছে
ইইই
, এইটা আমার ব্লগের বিবিকোড না, এইটা ওমিক্রণল্যাবে পোষ্ট করার জন্য… আর,
[size=4]এইখানে লিখতে হবে[/size]
June 7th, 2007 at 2:00 pm
বাহ!বাহ!আপনার বুদ্ধি কাজ করেছে। আজ একটা জবাব দিলাম আপনার শেখানো পদ্ধতিতে। ধ-ণ্য-বা-দ।
তবে আজ আজ নতুন কিছু নেই কেন????????????
June 9th, 2007 at 10:26 am
কি আর কইতাম, বহুত বহুত খুব।
July 9th, 2007 at 7:49 pm
কেও কি আমাকে বলবে [size=4][/size\] কি হবে
September 14th, 2008 at 6:06 pm
[size=4][/size] খুব মজার জিনিষ তো?