Winamp Visualization Fun
আপনার ভিজ্যুয়ালাইজেশান সহ উইনএ্যাম্প ইন্সটল থাকলে আপনি এটি পরীক্ষা করে দেখতে পারেন, আশাকরি মজা পাবেন…
- উইনএ্যাম্প চালু করুন
- যেকোনো গান প্লে করুন
- ভিজ্যুয়ালাইজেশান বন্ধ থাকলে ‘Ctrl+Shift+K’ কী চেপে চালু করুন
- এবার ‘Alt+K’ কী চাপুন, তাহলে ‘Winamp AVS Editor’ নামক একটি উইন্ডো চালূ হবে
- এর মেনু থেকে Settings->Display তে ক্লিক করুন
- ‘Overlay mode’-এর ‘color’ লিখা বক্সে ক্লিক করুন
- কালার ডায়ালগ বক্স বের হলে সেখানে, ‘Red’, ‘Green’ ও ‘Blue’ সবগুলোর মান ০ (কালো) অথবা ২৫৫ (সাদা) করুন (ছবিতে দেখুন)
- ‘OK’ ক্লিক করুন
- ‘Overlay mode’ চেক বক্সে টিক দিন (ছবিতে টিক দেয়া নেই)
- চাইলে ‘Set desktop to color’ চেক বক্সেও টিক দিয়ে দেখতে পারেন (ছবিতে টিক দেয়া নেই)
- সবশেষে ‘Winamp AVS Editor’ নামক উইন্ডোটি বন্ধ করুন
- কি কিছু পরিবর্তন দেখতে পান
?
Tags: AVS, Fun, Settings, Tips, Tips & Tricks, Visualization, Winamp
June 16th, 2007 at 3:19 am
জট্টিল তো!
June 16th, 2007 at 4:20 pm
মেহেদী ভাই এ সব কি হচ্ছে? আরে অভ্রের বানান পরিশোধক বানানর কাজে ব্যস্ত থাকার কথা তা না করে এ সব কি হচ্ছে! ফাঁকি দেয়ার কথা কিন্তু বলে দেব! তখন বুঝবেন মজা!!!
June 17th, 2007 at 7:00 am
পারভেজ ভাই, বাংলা ভাইয়ের ব্লগ এসি রুমের মত, মাথা ঠান্ডা করতে আসি
June 17th, 2007 at 3:56 pm
তা করেন, তবে শরৎচন্দ্রের কথা মনে রাখবেন। প্রকাশকরা তাগাদা দিচ্ছে শরৎ চন্দ্র লেখা দিচ্ছেন না, এরমধ্যে তিনি অগ্রিম টাকা কড়ি নিয়ে রেখেছেন(এখান থেকে কিছু শিখতে পারেন কিনা দেখেন।) এদিকে পুজো সংখ্যা বের করার সময় পাড় হওয়া দশা। শেষ পর্যন্ত ফুলিয়ে ভালিয়ে শরৎচন্দ্রকে বাসায় নিয়ে এসে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দেয়া হল।
বিস্মিত শরৎ চন্দ্রকে বলা হল, খাবার দাবার যা চাবেন পাবেন, তবে লেখা না দেয়া পর্যন্ত ছাড়া হবে না আপনাকে। এবং উপায়ন্তর বিহীন শরৎ লেখা দিয়ে ছাড়া পেয়েছিলেন – ইতিহাস স্বাক্ষী। সুতরাং কাল বিলম্ব না করে আপনিও তৈরি হয়ে যান।
ভাল কথা, এ বুদ্ধিটা কিন্তু চমৎকার দিয়েছেন ‘বাংলা ভাই’, আজ উইনয়্যাম্প এভাবে চালু করে মজা পেলাম। ধন্যবাদ। আরো নতুন কিছু চাই। আর আপানার এখানে কি করে ফন্ট বড় করা যাব সে বুদ্ধিটাও দিয়েন সাথে। না হয় ধার কর্জ কইরা এক কাপ চা খাওয়ামু। ডাইল পুরীর পয়সা আপনি দিতে চাচ্ছেন, দেন, না হলে মাইন্ড করতে পারেন।
June 21st, 2007 at 1:42 pm
নতুন কিছু যে নেই, ভাই ‘বাংলা ভাই!’ ভান্ডার কি তব শুন্য হল, নাকি নতুনতর কোনও কিছুর অন্সেষণে কাটছে সময়!!!
July 5th, 2007 at 12:34 am
dear rafat
:) Rock on dude!
i just got to know ’bout ur blog and/or site few minutes back from a dear old web-wise friend
its wonderfully made, designed and taken care of! congrats man!
i am really impressed
jOI gURU!
-aK47
July 5th, 2007 at 2:18 am
Dear My Name is RIFAT
, BTW, Thanks…. I’m so much busy now a days
July 6th, 2007 at 10:42 pm
rIfat, rIfat, RiFAT it is!
sorry ’bout that!
take it easy dude
-aK47