How to Change Drive Icons

Screenshoot 01

আজ কোনো জরুরী বিষয় না, লিখছি মজার ‍একটি বিষয় নিয়ে। ধরুণ, আপনার মেশিনের কনফিগারেশন খুব ‍একটা ভালো না। তারপরও কি আপনার ‍ইচ্ছে হয় না, আপনার বন্ধুর মতো ড্রাইভের ‍আইকনগুলো বদলানোর? তবে ‍আর চিন্তা কি, আসুন এখনই শিখে ফেলি কীভাবে কোনো ‍ইউটিলিটি সফট্‌ওয়ার ছাড়াই ড্রাইভের ‍আইকন বদলানো যায়।

আপনি যদি রেজিষ্ট্রি ‍এডিটর ব্যবহার করতে জেনে থাকেন, তবে ‍এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারবেন। কিন্তু, না জানলেও সমস্যা নেই, আমি ‍একটু অন্যভাবে করবো যাতে সবাই এটি করতে পারে। তবে ‍আসুন ‍আমরা ঝটপট কাজটা শেষ করে ফেলি-

  • প্রথমে নোটপ্যাড চালু করুন
  • নীচের লিখাগুলো নোটপ্যাডে টাইপ অথবা কপি করে পেষ্ট করুন


Windows Registry Editor Version 5.00
[HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons]
[HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\X]
[HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\X\DefaultIcon]
@=”Icon Path
[HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\X\DefaultLabel]
@=”Label

  • HKLM-এর পরিবর্তে লিখুন HKEY_LOCAL_MACHINE
  • X-এর পরিবর্তে যে ড্রাইভের ‍আইকন বদলাতে চান সেই ড্রাইভের ড্রাইভ লেটার লিখুন। যেমন, সি ড্রাইভের ‍আইকন বদলাতে X-এর পরিবর্তে লিখুন C
  • “Icon Path”-এর জায়গায় যে ‍আইকনটি ব্যবহার করতে চান সেটির পাথ লিখুন, তবে “\”-এর পরিবর্তে “\\” ব্যবহার করুন। যেমন, আপনি D:\Icons\Drive.ico নামক ‍আইকনটি ব্যবহার করতে চান, তবে “Icon Path”-এর পরিবর্তে “D:\\Icons\\Drive.ico” লিখুন
  • “Label”-এর পরিবর্তে আপনি ড্রাইভটির যে নাম দিতে চান তা লিখুন
  • নোটপ্যাডের ফাইল থেকে সেভএজ দিয়ে, ফাইল নেম লিখুন “Icon.reg”; এবার সেভ করুন
  • সবশেষে “Icon.reg” নামক ফাইলটিতে ডাবল ক্লিক করে রান করুন ‍এবং ম্যাসেজ বক্স ‍এলে ওকে চাপুন

প্রতিটি ড্রাইভের জন্য ‍একই কাজের পুনরাবৃত্তি করুন। ‍আশাকরি, আপনি সফলভাবে ড্রাইভের ‍আইকন পরিবর্তন করতে পেরেছেন :D

Share and Enjoy:
  • Facebook
  • TwitThis
  • del.icio.us
  • StumbleUpon
  • Google
  • Digg
  • Technorati

Tags: , , , , , , , ,

9 Responses to “How to Change Drive Icons”

  1. Mehdi Hasan Says:

    চালিয়ে যাও ভায়া,
    বাংলাদেশের খবরের কাগজগুলোর আইটি পাতা আবার না এখান থেকে টুকলিফাই শুরু করে ;)

  2. শুভ্র Says:

    দারুণ!! চেস্টা করে দেখি।

  3. VistaArc Says:

    চেষ্টা শেষে জানাতে ভুলবেন না যেন, যে ঠিক মতো পেরেছেন, নাকি সমস্যা হচ্ছে…

  4. Nazir Says:

    ভাল জিনিষ তো!
    আমি আপনার লিংকটা এড করে রাখলাম আমার ওয়েবে।আপনার কি কোন আপত্বি আছে?

  5. VistaArc Says:

    না না, আপত্তি থাকবে কেনো? অবশ্যই এড করতে পারেন

  6. Shamim Azad Says:

    Rifat!

    great job done! Keep it up.
    I could not do it successfully.
    Could you find if there is any mistakes in your commands.

    Regards.

    Shamim

  7. VistaArc Says:

    Thanks Shamim Bhai,

    Let’s try again :D, I assume that you have a icon named “Drive.ico” in “D:\”, and you want to set it for drive C…

    Then your code will be…


    Windows Registry Editor Version 5.00
    [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons]
    [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\C]
    [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\C\DefaultIcon]
    @=”D:\\Drive.ico”
    [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\DriveIcons\C\DefaultLabel]
    @=”WinXP”

  8. Emtiaz Ahmed Says:

    If I want to change the icon of removable disk, what will I do? I mean whenever I plugged in a pen drive instead of systems default icon how I can set my own icon

  9. VistaArc Says:

    If you want your Pen Drive Icon to change everywhere, then you have to use autorun.inf. But, Now-a-days, most of the antivirus software treat it as a virus :( .

    But, If you want to show different Icon for pen drives in your PC then you can follow this post.

Leave a Reply