Gmail has Some Great Features

গুগল-এর জিমেইল আমার সবচেয়ে প্রিয় ই-মেইল ক্লায়েন্ট, কারণ এর ছোট ছোট কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে, যা আমরা অনেকেই জানিনা। আজ যে দুʼটি ফিচার নিয়ে লিখছি, সে দুʼটির একটি হলো Plus Addressing এবং অন্যটি ডট (.) সংক্রান্ত।

Plus Addressing-এর সাহায্যে আপনি আপনার ই-মেইল এড্রেসের সাথে অতিরিক্ত শব্দ যোগ করতে পারবেন। মনে করুন, আপনার ইমেইল এড্রেস হলো name@gmail.com, এখন আপনি আপনার CV-তে মেইল এড্রেস দিলেন name+cv@gmail.com। এরপর, তারা যখন name+cv@gmail.com এড্রেসে মেইল করবে, আপনি আপনার মেইল পাবেন name@gmail.com এড্রেসেই। কিন্তু আপনি ফিল্টার ব্যবহার করে name+cv@gmail.com এড্রেস থেকে আসা মেইল গুলোকে Job Reply নামে একটি লেবেল দিয়ে দিতে পারেন। এবং এভাবে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় মেইল গুলোকে আলাদা করতে পারবেন।

Plus Addressing-এর সাহায্যে আপনি অনেক মজার মজার জিনিস করতে পারেন। যেমন ধরুণ, ই-মেইল ভোটিং। আপনার সাইটে কোনো একটি ভোটিংয়ের ইয়েস বাটনে ক্লিক করলে মেইল যাবে username+yes@gmail.com এড্রেসে এবং নো বাটনে ক্লিক করলে মেইল যাবে username+no@gmail.com এড্রেসে, এরপর আপনি জিমেইলে ফিল্টার এবং লেবেল ব্যবহার করে খুব সহজেই কয়টি ইয়েস এবং কয়টি নো তে ভোট পড়েছে তা বের করতে পারবেন।

দ্বিতীয় ফিচারটি হলো, আপনি আপনার ই-মেইল এড্রেসে যতো খুশি ডট (.) যোগ করতে পারবেন। যেমন ধরুণ, আপনার ই-মেইল এড্রেস firstnamelastname@gmail.com, এখন কেউ যদি firstname.lastname@gmail.com অথবা first.name.last.name@gmail.com এড্রেসে মেইল পাঠায় তবে মেইলটি আপনি firstnamelastname@gmail.com এড্রেসেই পাবেন।

Share and Enjoy: These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Facebook
  • del.icio.us
  • StumbleUpon
  • Google
  • Digg
  • Technorati

Tags: , , , , , , ,

4 Responses to “Gmail has Some Great Features”

  1. Rain Dancer Says:

    Really Nice.

  2. Sakib Says:

    আমি অবশ্য আগেও এটা জানতাম। তবে পরীক্ষা করে দেখি নাই।

    তবে ভালোই হলো… আমি টেস্ট করবো….

    আপনাকে ধন্যবাদ।

  3. Piyal Says:

    জানতাম না । জেনে ভাল লাগল ।

  4. sahos Says:

    এখনো ট্রাই করি নি, তবে খারাপ না।

Leave a Reply