For How Long Time Your PC Is Running?
আপনি কি জানেন, যে কতক্ষণ ধরে আপনার পিসি চালু আছে? হুমম, অনুমান করতে পারছেন, কিন্তু আসুন জেনে নেই কীভাবে সঠিক সময়টা জানতে পারি-

কমান্ড-প্রোমট [এটার শুদ্ধ বানানটা কি কেউ জানাবেন] চালু করুন (Start>Run…; “cmd” টাইপ করে ওকে করুন)। কালো উইন্ডো এলে “systeminfo” টাইপ করে এন্টার চাপুন। এবার স্ক্রল আপ করে খুঁজে বের করুন “System Up Time” (ছবিতে লক্ষ্য করুন), এটিই আপনার কাঙ্খিত সময়
Tags: Command Prompt, System, System Up Time, Tips, Tips & Tricks, Windows XP







April 27th, 2007 at 11:59 pm
আমার মনে হয় প্রম্পট ই হবে শুদ্ধ বানান ।
prompT = প্রম্পট
May 2nd, 2007 at 9:11 pm
কতক্ষণ পিসি চলছে, জানার জন্য যে টিউটোরিয়াল দিয়েছেন, তাতে কষ্ট হয়েছে বিস্তর। তবে এই কাজের প্রয়োগ কতটা হবে? বা কতটা দরকারি এটা? অন্তত এ কথা আমার মনে হয়েছে। তবে অন্য একটা উটকো ঝামেলায় পড়ি পিসি নিয়ে, সেটা হল, কোন কোন প্রোগ্রাম ইনসটল করার পর আর ওটাকে কমপিউটার থেকে ‘খেদান’ মানে আন ইনসটল করা যায় না। তাতে কমপিউটারের মূল্যবান স্মুতি হ্রাস পায়। এ অবস্থায় কি করতে পারি, জানাবেন কি?(প্রশ্নটা ভারি সরল হয়ে গেল কি? কি করব কমপিউটারে ‘গন্ডমুর্খ’ এ কথা
স্বীকার করতে দোষ কি)
May 4th, 2007 at 6:56 am
The spelling would be: প্রম্পট্
We always forget about the ্
As we write ক্লিক as the spelling CLICK, which should be ক্লিক্
May 4th, 2007 at 2:14 pm
@পারভেজ নূরী
আপনি ঠিকই বলেছেন, এটি তেমন কাজের কিছুই নয়। তবে, এখান থেকে অন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যও জানা যায়। আর আমি এটি লিখার পেছনের কারণ হচ্ছে এই সিস্টেম আপ টাইম দেখার জন্য অনেক সফট্ওয়ার নেটে পাওয়া যায়, যা কিনা অহেতুক…
আপনার সমস্যাটা নিয়ে দেখি কিছু করতে পারি কিনা?
@Ishtiaque
Thanks
May 4th, 2007 at 3:12 pm
ভাই ইশতিয়াক, বেশ আপনার দিকে তাকিয়ে রইলাম। বেশ কয়েকবছর আগে ইশতিয়াক নামে এক তরুণ
আমার এক বন্ধুকে এডোবির প্রিমিয়ারের একটি টিউটোরিয়াল দিয়ে ছিলেন, ওটা উনি সংগ্রহ করেছিলেন
ঢাকার ইর্স্টান প্লাজা থেকে,জিনিসটার বেশ চমৎকার ছিল। চোখে চশমাধারী অসাধারণ প্রাণবন্ত ওই তরুণের নামটি এর মধ্যে ভুলতে বসেছিলাম। আপনি সেই ‘তরুণ’ নন তো!!
May 12th, 2007 at 7:50 pm
বিশুদ্ধ এক সংকটে পড়েছি। ওমিক্রনের প্র্রথম পাতা খুলছে। গত কয়েকমাস চেষ্টা করে কদিন আগে একবার সারাদিন ওমিক্রনল্যাবের সাইটে প্রবেশ করতে পেরেছিলাম। ফলে মনের কথা অনেকটা ঝাড়তে পেরেছি। মনে আরও কথা রয়েছে। কিন্তু বৃহস্পতিবার থেকে আবার ওমিক্রনে প্রবেশ করতে পারছি না। কি করি!!! কোথায় যাই!!!!
May 12th, 2007 at 9:15 pm
আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করে দেখুন…
May 15th, 2007 at 4:15 pm
ক্যাশ ক্লিয়ার করেও কোন সুফল পাইনি। এখন হয়ত গান করব, ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে..’
May 31st, 2007 at 9:57 pm
এটা ভিস্তায় কাজ করে না
June 1st, 2007 at 1:29 pm
ভাই, আপনার ব্লগেই পড়েছিলাম উইন্ডোজ ভিস্তা না উইন্ডোজ বিষ্ঠা
, অতএব কাজ না করারই কথা…