Create Permanent Album Art

আজ খুব ছোট্ট একটি বিষয় নিয়ে লিখছি, কিন্তু গান প্রেমীদের জন্য বিষয়টি খুব জরুরী। আমরা সবাই সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি, তেমনি অনেকেই আমার মতো (উপরের ছবিটি লক্ষ্য করুন) তাদের গানের ফোল্ডার গুলোকে এ্যালবাম আর্ট দিয়ে রাখতে ভালোবাসেন। এবং, এই কাজটি খুব সহজেই ফোল্ডার প্রোপার্টিজ থেকে করে ফেলা যায়। কিন্তু, সমস্যা হলো আপনি যতবার উইন্ডোজ নতুন করে ইন্সটল করবেন আপনাকে আবার নতুন করে এসব এ্যালবাম আর্ট কনফিগার করতে হবে। কি ভয় পেয়ে গেলেন, তাই না? আসুন তবে জেনে নেয়া যাক এই ঝামেলা থেকে বাঁচার উপায়…
এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, আপনি যে ফাইলটিকে এ্যালবাম আর্ট হিসেবে দেখতে চান সেটিকে “Folder.jpg” এই নামে সেভ করুন এবং যে ফোল্ডারের জন্য দেখতে চান তার ভেতরে সেটিকে কপি বা মুভ করুন। ব্যাস, এইবার এক ফোল্ডার আপে গিয়ে View->Thumbnails সিলেক্ট করে ফলাফল দেখুন। এরপর আপনার উইন্ডোজ নতুন করে ইন্সটল করলেও আপনাকে এ্যালবাম আর্ট নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না।
Tags: Album Art, Fixed Album Art, Thumbnails, Tips, Tips & Tricks, Wnidows XP







April 3rd, 2007 at 1:19 pm
[...] post written by Rifat-un-Nabi : View Post Written by Nazmus Sakib - Visit [...]
April 3rd, 2007 at 6:15 pm
খুবই ভালো লাগল…ধন্যবাদ
April 6th, 2007 at 8:00 am
পরামশের জন্য ধন্যবাদ তবে লেখাটা আরেকটু সহজ ভাষায় লিখলে ভাল হতো।
April 11th, 2007 at 5:11 pm
সবগুলোই চমকার। প্রিমিয়ার প্রো ২.০ এবং আফটার এ্যাফেক্ট ৭ নিয়ে কিছু লিখুন না। অন্তত কি ভাবে ওয়েব থেকে বিনি পয়সায় এ সংক্রান্ত ই-বুক যোগাড় করা যাবে সে ব্যাপারে খোঁজ থাকলে দিতে পারেন।
April 12th, 2007 at 11:13 am
@পৃথি
কীভাবে লিখলে আপনার কাছে সহজ হবে সেটা জানালে উপকৃত হতাম। এ সংক্রান্ত মেইল করতে পারেন- support[at]vistaarc[dot]com এই ঠিকানায়
সহজ ভাবেই লিখার চেষ্টা করি কিন্তু জটিল হয়ে যায়
@পারভেজ নূরী
হুমম, আপনার আইডিয়াটা চমৎকার। আমি চেষ্টা করবো, তবে কিছু সময় লাগবে হয়ত, সামনে আমার ফাইনাল পরীক্ষা…
April 14th, 2007 at 10:21 pm
আগে পরীক্ষা তারপর অন্য কিছু। তবে সত্যি বলতে কি প্রিমিয়ার প্রো ২.০ এবং আফটার এ্যাফেক্টস ৭.০ বেশ কিছুদিন ধরে আমার কাছে পরীক্ষা হয়ে আছে। এবং এবার সহজেই বুঝতে পারছেন যে লাস্ট বেঞ্চে বসে ‘বাজে’ বই পড়ার দলে ছিলাম। আর পরীক্ষা ‘এলে তাই চোখে(মুখে) জল’ ঝরেছে। তা যাকগে পরীক্ষা প্রথমে ভালভাবে শেষ করুণ, তারপর কথা হবে। পরীক্ষায় ভাল করুণ-কামনা করে আজ বিদায়।