Internet Explorer 8

গতকাল মাইক্রোসফট্‌ ইন্টারনেট এক্সপ্লোরারের নুতন ভার্সনটা (ভার্সন ৮ বেটা ১) ডাউনলোড করলাম। যদিও আমি ফায়ারফক্স ভক্ত ;) , তারপরেও চিন্তা করলাম নুতন জিনিস দেখিই না কেমন? এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে যে, যাক মাইক্রোসফট্‌ এতোদিনে বুঝতে পেরেছে যে, তাদের নন-স্ট্যান্ডার্ড ব্রাউজার আসলে এখন আর কেউ পছন্দ করছে না। অবশেষে তারা সিএসএস, ডোম এর স্ট্যান্ডার্ড অনুসরণ করা শুরু করেছে। এছাড়াও আরো বেশ কিছু নুতন ফিচার রয়েছে, কিছু ফিচার এখানে আপনাদের সাথে শেয়ার করছি…

Domain Highlighting

ইন্টারনেট এক্সপ্লোরার ৮ -এ সিকিউরিটি বাড়ানোর জন্য এড্রেস বারে ডোমেইন হাইলাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই বুদ্ধিটা আমার কাছে ভালই মনে হয়েছে।

Internet Explorer 8 Standard Bar

যারা ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ব্যবহার করেন, তারা নির্দিধায় ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ইন্সটল করতে পারেন। কারণ, ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ইমুলেট করতে পারবেন (ছবিতে বামে লক্ষ্য করুণ)। এতে আরও রয়েছে ডেভেলোপার টুল (ছবিতে ডানে লক্ষ্য করুণ), যদিও এটাকে ফায়ারফক্সের ডোম ইন্সপেক্টরের কপি বলতে পারেন :)

Internet Explorer 8 Option

এই অপশনটা অবশ্য ইন্টারনেট এক্সপ্লোরার ৭ -এও আছে, তবে আমার কাছে এটা মজার মনে হয়েছে। তা হলো মাল্টিপল হোমপেজ।

দেখা যাক, মাইক্রোসফট্‌ সামনে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ আর কি কি যুক্ত করে।

Tags: , , , , , ,

4 Responses to “Internet Explorer 8”

  1. Omaar Osmaan Says:

    Why not add that experiment we did ;P

    With Internet Explorer 8 you’ll notice most site UI breaks including microsoft sites itself.

    We were amazed, Gmail and most google sites were working fine!

    Let’s see if IE8 another sucking browser (like IE6) or developer friendly.

  2. সিয়াম Says:

    এরা ট্যাববারে এতোগুলি আইকন দিয়েছে কোন যুক্তিতে? শুধু শুধু জায়গার অপচয়।
    ফেভারিট সেন্টার উপরে নেয়ারও কোন কারণ দেখলাম না।

  3. ময়না Says:

    আসসালামুআলাইকুম,
    নতুন ব্রাউজারটা ভাল আছে, আলহামদুলিল্লাহ। ভাইজানরা, অয়েবসাইটে বাংলা লেখার সবচেয়ে উত্তম বাংলা ফন্ট কি?

  4. Karlsse Says:

    i am a firefox user more than an internet explorer user but it seems that Internet explorer 8 is very stable and it its loading time for webpages is faster too.

Leave a Reply