Posts Tagged ‘Tips’

Download Yahoo Messenger Directly

Monday, April 21st, 2008

This is a very old & useful trick. Some of you may know it. But, I think i should share it ;) . Normally, If you want to download Yahoo Messenger. First, you have to download the online installer. Then, It’ll download the actual installer from web. But, I’ve many bad experiences with it. Because, it doesn’t support resume. I hope you are also experiencing same :P . So, this little tips will help you to download the actual yahoo messenger [not the online installer one] directly. But, for this, first you have to collect the link of the online installer.

For example -

http://us.dl1.yimg.com/download.yahoo.com/dl/msgr8/us/msgr8us.exe

Then add a ‘y’ before the exe name. So, now it’ll look like -

http://us.dl1.yimg.com/download.yahoo.com/dl/msgr8/us/ymsgr8us.exe

You can download any version of yahoo messenger using this trick. Why not try this :) .

Enhance PC Performance :: Part-1

Thursday, August 16th, 2007

আমি অনেক ইউজারকেই দেখেছি পারসোনাল টেম্প ফোল্ডার (ডকুমেন্টস্‌ এন্ড সেটিংস্‌ এ যে টেম্প ফোল্ডার থাকে) লক্ষ্য না করতে, ফলে সেখানে প্রচুর অপ্রয়োজনীয় ফাইলের স্তুপ জমতে থাকে। এই ফোল্ডারে খুব সহজে যেতে চাইলে “Start->Run” -এ গিয়ে “%TEMP%” টাইপ করে এন্টার চাপুন, এবার যে উইন্ডো খুলবে সেখানে যতো ফাইল আছে সবই অপ্রয়োজনীয়। ফাইলগুলো সব ডিলিট করে দিন। যদি কোনোটা ডিলিট না হয়, তবে সব এ্যাপ্লিকেশন বন্ধ করে আবার ডিলিট করার চেষ্টা করুন অথবা ওই ফাইল ছাড়া অন্যগুলো ডিলিট করুন। নিয়মিত এই ফোল্ডারের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করুন, ভালো পারফরমেন্স পাবেন।

This Article is for Win2000, WinXP or higher

Windows Tips :: Part-1

Sunday, July 15th, 2007

দিনে দিনে ব্যস্ততা বেড়েই চলেছে :) । আজ আবার অনেক দিন পরে লিখছি। মজার ব্যাপারটা হচ্ছে, এই টিপস্‌টা কদিন আগে ভার্সিটি ল্যাবে আমি নিজে নিজে আবিষ্কার করেছি। কেউ অবশ্য আগে থেকেই জেনে থাকতে পারেন, কিন্তু আমি আগে জানতাম না।

Send To Menu

পেন ড্রাইভের ব্যবহার বাড়ার সাথে সাথে সেন্ড-টু মেনুর ব্যবহারও বেড়েছে, কারণ পেন ড্রাইভে ফাইল বা ফোল্ডার পাঠানোর জন্য আমি অনেক কেউ এইটা ব্যবহার করতে দেখি এবং আমি নিজেও এই পদ্ধতিই অনুসরণ করি। খুব সহজ ব্যাপার, ফাইল বা ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড-টু তারপর যেখানে পাঠাতে চাই সেখানে ক্লিক। এখন টিপস্‌টা হলো কোনো ফাইল বা ফোল্ডার যখন সেন্ড-টু দিয়ে পাঠান তখন কীবোর্ডে শিফট্‌ (Shift) বাটনটা চেপে রাখুন দেখবেন ফাইল বা ফোল্ডারটা কপি না হয়ে মুভ হয়েছে এবং কন্ট্রোল-শিফট্‌ (Ctrl+Shift) চেপে সেন্ড করলে শটর্কাট তৈরী হবে।

Winamp Visualization Fun

Saturday, June 16th, 2007

আপনার ভিজ্যুয়ালাইজেশান সহ উইনএ্যাম্প ইন্সটল থাকলে আপনি এটি পরীক্ষা করে দেখতে পারেন, আশাকরি মজা পাবেন…

  • উইনএ্যাম্প চালু করুন
  • যেকোনো গান প্লে করুন
  • ভিজ্যুয়ালাইজেশান বন্ধ থাকলে ‘Ctrl+Shift+K’ কী চেপে চালু করুন
  • এবার ‘Alt+K’ কী চাপুন, তাহলে ‘Winamp AVS Editor’ নামক একটি উইন্ডো চালূ হবে
  • এর মেনু থেকে Settings->Display তে ক্লিক করুন
  • (more…)

Avro Tutorial :: Part-1

Monday, June 4th, 2007

হঠাৎ করে মনে হলো আমাদের দেশী সফট্‌ওয়ার নিয়ে কিছু টিউটোরিয়াল লিখা উচিৎ। সে থেকেই এই লিখার অবতারণা। ওমিক্রণল্যাব ফোরামে প্রায়ই দেখা যায় সবাই ডিফল্ট সাইজে বাংলা লিখা পোষ্ট করেন। এতে অনেকেই পোষ্টগুলো ঠিকমতো পড়তে পারেন না। আমরা অভ্র কী-বোর্ডের ম্যাক্রো অপশন ব্যবহার করে সহজেই এর সমাধান করতে পারি।

Avro Tutorial :: Image-1
(more…)

For How Long Time Your PC Is Running?

Friday, April 27th, 2007

আপনি কি জানেন, যে কতক্ষণ ধরে আপনার পিসি চালু আছে? হুমম, অনুমান করতে পারছেন, কিন্তু আসুন জেনে নেই কীভাবে সঠিক সময়টা জানতে পারি-
System Up Time in Command Prompt

কমান্ড-প্রোমট [এটার শুদ্ধ বানানটা কি কেউ জানাবেন] চালু করুন (Start>Run…; “cmd” টাইপ করে ওকে করুন)। কালো উইন্ডো এলে “systeminfo” টাইপ করে এন্টার চাপুন। এবার স্ক্রল আপ করে খুঁজে বের করুন “System Up Time” (ছবিতে লক্ষ্য করুন), এটিই আপনার কাঙ্খিত সময় :P

Add Xtra Info in System Properties

Friday, April 27th, 2007

System Properties with eXtra Info

(more…)

Gmail has Some Great Features

Saturday, April 14th, 2007

গুগল-এর জিমেইল আমার সবচেয়ে প্রিয় ই-মেইল ক্লায়েন্ট, কারণ এর ছোট ছোট কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে, যা আমরা অনেকেই জানিনা। আজ যে দুʼটি ফিচার নিয়ে লিখছি, সে দুʼটির একটি হলো Plus Addressing এবং অন্যটি ডট (.) সংক্রান্ত।

Plus Addressing-এর সাহায্যে আপনি আপনার ই-মেইল এড্রেসের সাথে অতিরিক্ত শব্দ যোগ করতে পারবেন। মনে করুন, আপনার ইমেইল এড্রেস হলো name@gmail.com, এখন আপনি আপনার CV-তে মেইল এড্রেস দিলেন name+cv@gmail.com। এরপর, তারা যখন name+cv@gmail.com এড্রেসে মেইল করবে, আপনি আপনার মেইল পাবেন name@gmail.com এড্রেসেই। কিন্তু আপনি ফিল্টার ব্যবহার করে name+cv@gmail.com এড্রেস থেকে আসা মেইল গুলোকে Job Reply নামে একটি লেবেল দিয়ে দিতে পারেন। এবং এভাবে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় মেইল গুলোকে আলাদা করতে পারবেন।

(more…)

Create Permanent Album Art

Sunday, March 18th, 2007

Album Art

আজ খুব ছোট্ট একটি বিষয় নিয়ে লিখছি, কিন্তু গান প্রেমীদের জন্য বিষয়টি খুব জরুরী। আমরা সবাই সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি, তেমনি অনেকেই আমার মতো (উপরের ছবিটি লক্ষ্য করুন) তাদের গানের ফোল্ডার গুলোকে এ্যালবাম আর্ট দিয়ে রাখতে ভালোবাসেন। এবং, এই কাজটি খুব সহজেই ফোল্ডার প্রোপার্টিজ থেকে করে ফেলা যায়। কিন্তু, সমস্যা হলো আপনি যতবার উইন্ডোজ নতুন করে ইন্সটল করবেন আপনাকে আবার নতুন করে এসব এ্যালবাম আর্ট কনফিগার করতে হবে। কি ভয় পেয়ে গেলেন, তাই না? আসুন তবে জেনে নেয়া যাক এই ঝামেলা থেকে বাঁচার উপায়…

(more…)

How to Change Drive Icons

Friday, March 2nd, 2007

Screenshoot 01

আজ কোনো জরুরী বিষয় না, লিখছি মজার ‍একটি বিষয় নিয়ে। ধরুণ, আপনার মেশিনের কনফিগারেশন খুব ‍একটা ভালো না। তারপরও কি আপনার ‍ইচ্ছে হয় না, আপনার বন্ধুর মতো ড্রাইভের ‍আইকনগুলো বদলানোর? তবে ‍আর চিন্তা কি, আসুন এখনই শিখে ফেলি কীভাবে কোনো ‍ইউটিলিটি সফট্‌ওয়ার ছাড়াই ড্রাইভের ‍আইকন বদলানো যায়।

(more…)