Posts Tagged ‘Personal’

Internet Explorer 8

Thursday, March 20th, 2008

গতকাল মাইক্রোসফট্‌ ইন্টারনেট এক্সপ্লোরারের নুতন ভার্সনটা (ভার্সন ৮ বেটা ১) ডাউনলোড করলাম। যদিও আমি ফায়ারফক্স ভক্ত ;) , তারপরেও চিন্তা করলাম নুতন জিনিস দেখিই না কেমন? এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে যে, যাক মাইক্রোসফট্‌ এতোদিনে বুঝতে পেরেছে যে, তাদের নন-স্ট্যান্ডার্ড ব্রাউজার আসলে এখন আর কেউ পছন্দ করছে না। অবশেষে তারা সিএসএস, ডোম এর স্ট্যান্ডার্ড অনুসরণ করা শুরু করেছে। এছাড়াও আরো বেশ কিছু নুতন ফিচার রয়েছে, কিছু ফিচার এখানে আপনাদের সাথে শেয়ার করছি…

Domain Highlighting

ইন্টারনেট এক্সপ্লোরার ৮ -এ সিকিউরিটি বাড়ানোর জন্য এড্রেস বারে ডোমেইন হাইলাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই বুদ্ধিটা আমার কাছে ভালই মনে হয়েছে।

Internet Explorer 8 Standard Bar

যারা ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ব্যবহার করেন, তারা নির্দিধায় ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ইন্সটল করতে পারেন। কারণ, ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ইমুলেট করতে পারবেন (ছবিতে বামে লক্ষ্য করুণ)। এতে আরও রয়েছে ডেভেলোপার টুল (ছবিতে ডানে লক্ষ্য করুণ), যদিও এটাকে ফায়ারফক্সের ডোম ইন্সপেক্টরের কপি বলতে পারেন :)

Internet Explorer 8 Option

এই অপশনটা অবশ্য ইন্টারনেট এক্সপ্লোরার ৭ -এও আছে, তবে আমার কাছে এটা মজার মনে হয়েছে। তা হলো মাল্টিপল হোমপেজ।

দেখা যাক, মাইক্রোসফট্‌ সামনে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ আর কি কি যুক্ত করে।

Untitled Poem

Friday, August 3rd, 2007

life is just like a stream
it shines like a beam
sunny days come here
and spread happiness forever
live the life
life is yours
nothing to worry
when u know the source
there are many duties to do here
for everyone in this place
don’t be sad whenever sorrow comes
you wont be alone when your friendship is there
be happy a, cheerful and conscious
as there are many dangers
face them all and fight them well
you can find stars as sparkling jewels

Some Award Winning Sites

Thursday, July 19th, 2007

Here you’ll find some award winning web sites…

An Unexpected Accident :(

Saturday, May 12th, 2007

My Injured Hand

ভেবেছিলাম এই ছুটিতে আপনাদের বেশ কিছু টিপস্‌ বা সফট্‌ওয়্যার উপহার দিতে পারব। কিন্তু হায় বিধিবাম :( , ছুটিতে বাড়ি ফিরে, গত ৬ তারিখে বন্ধুদের অনুরোধে, প্রায় ৩ বছর পর ক্রিকেট খেলতে নেমে, হাতের আঙ্গুলের বারোটা বাজিয়ে ফেললাম। আঙ্গুলে ২ সেলাই এবং শূণ্য রানের :D বিনিময়ে আমার সেই দিনের ইনিংসের সমাপ্তি ঘটেছিল…

গত কয়েকদিন শুধু বাম হাতই ছিল আমার সম্বল, আজ থেকে ডান হাতকে কিছুটা কাজে লাগাতে পারছি :D

EID Wallpapers :: My Old Works

Thursday, April 26th, 2007

ক্লাস নাইন-টেন এ পড়ার সময় গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতাম। এবং সেই সময়, প্রায় নেশা হয়ে গিয়েছিল বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ালপেপার বানানোর। এবার ছুটিতে বাসায় গিয়ে পুরোনো কিছু ফাইল খুঁজে পেলাম। সেগুলো হলো ঈদের জন্য তৈরী করা কয়েকটা ওয়ালপেপার। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পূর্ণাঙ্গ সাইজ দেখতে ছোট ছবিগুলোতে ক্লিক করুন…

২০০৫ সনের কোনো এক ঈদে এটি তৈরী করেছিলাম২০০৫ সনের কোনো এক ঈদে এটি তৈরী করেছিলাম২০০৫ সনের কোনো এক ঈদে এটি তৈরী করেছিলাম