Posts Tagged ‘Files Rename’

Multiple Files or Folders Rename on WinXP

Thursday, April 5th, 2007

Multiple Rename Figure

অনেক দিন পর আজ আবার লিখছি, মাঝে পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম :) । আজকের বিষয়টা হলো, উইন্ডোজ এক্সপিতে কীভাবে একসাথে অনেকগুলো ফাইল বা ফোল্ডার রিনেম করা যায়। ধরুণ, আপনার কোনো ড্রাইভে একটি ফোল্ডার আছে, যেখানে আপনি আপনার সব কালেকশন গুলো রাখতে চান, “Collection (1)”, “Collection (2)”, “Collection (3)” এইভাবে (পাশের চিত্রের মতো)। তাহলে, প্রথমে ওই ফোল্ডরে গিয়ে, আপনার যে কয়টি ফোল্ডর প্রয়োজন, সে কয়টি নিউ ফোল্ডার তৈরী করুন। এবার, সবগুলো ফোল্ডার একসাথে সিলেক্ট করুন (শর্টকাট – কন্ট্রোল+এ), তারপর কীবোর্ড থেকে এফ২ (ফাংশন-২) কী চাপুন এবং “Collection (1)” টাইপ করে এন্টার চাপুন…