Adobe Premiere Tutorial & E-Book Links
পারভেজ নূরী ভাই অনুরোধ করেছিলেন এডোবি প্রিমিয়ার নিয়ে কিছু লিখতে বা রেফারেন্স দিতে। সত্যি বলতে কি, প্রিমিয়ার নিয়ে লিখার মতো সময় করতে পারছি না, তাই কিছু টিউটোরিয়াল ও ই-বুক এর লিঙ্ক দিলাম। আশাকরি কাজে লাগবে…
টিউটোরিয়াল-
http://www.wrigleyvideo.com/videotutorial/tut_premierepro.htm
http://www.wrigleyvideo.com/videotutorial/tut_premiere_6x.htm
http://www.tutorialized.com/tutorials/Premiere/1
http://cowcast.creativecow.net/premiere_pro/index.html
ই-বুক-
Tutorial Adobe Premiere Pro 2.0
Teach Yourself Adobe Premiere 6.5 in 24 hours
Tags: Adobe Premiere, Bible, E Book, Link, Tips & Tricks, Tutorial






April 28th, 2007 at 5:39 pm
ধন্যবাদ। পরখ করে দেখব। তারপর মন্তব্য করব। তবে প্রিমিয়ার ৬.৫ সংক্রান্ত তথ্য আপাতত কাজে লাগবে বলে মনে হয় না। সে যাই হক না কেনও কষ্ট করার জন্য আবারও ধন্যবাদ।
May 1st, 2007 at 3:51 pm
দারুণ সব লিংক দিয়েছেন। সোনার খনি বলা যেতে পারে। ধন্যবাদ। সে সাথে সবিনয় নিবেদন দুইটি
১. এডোবি আফটার এফেক্টস ৭.০ নিয়ে এমন ’সোনার খনি’র খোজ কি জানা আছে? অথবা এডোবি
অডিশন ২.০ নিয়ে?
২. ইন্টারনেট তালাশ করেও এ সব লিংক বের করতে পারিনি। কি করে এমন সব ‘সোনার খনি’র খোজ পেলেন তাও কি আমাদের মত অভাগাজনকে শেখাতে পারেন? চৈনিক (নাকি লংকার) প্রবাদটা মনে করিয়ে দেই, ক্ষুধার্তকে মাছ দিলে একদিন তার ক্ষুধা মিটবে, তাকে মাছ ধরা শেখালে কখনও আর ক্ষুধার্ত হবে না।
আপনাকে আবারও হাজার ধন্যবাদ।
May 4th, 2007 at 3:32 pm
আসুন আমি কীভাবে করি তা আপনাকে শিখিয়ে দেই…
এই জাতীয় টিউটোরিয়ার খোঁজার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বুকমার্কিং সাইটগুলো। যেমন, ডেলিসিয়াস [http://del.icio.us/], ডিগ [http://www.digg.com/], টেকনোরাটি [http://www.technorati.com/], ইত্যাদি। এই সব সাইটে সার্চ করলে ভালো ফলাফল পাবেন…
আর, ই-বুক গুলো সব ফোরশেয়ার্ড [http://www.4shared.com/] থেকে দেয়া…
May 5th, 2007 at 4:14 pm
আপনার বুক মার্র্কিং সাইটগুলো পরীক্ষা করে দেখব। তারপর জানাব। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
May 20th, 2007 at 3:02 am
আমি আমার ব্লগে (cgimagine.com) প্রিমিয়ার আর ভিডিও এডিটিং নিয়ে কিছু কথা লিখেছি ।
আশা করি এই তথ্য গুলি আপনাদের কাজে লাগতে পারে ।
প্রবন্ধটির ঠিকানা : http://www.cgimagine.com/?p=26
June 4th, 2007 at 2:28 pm
কথা দিয়েছিলাম, আপনার বুক মার্কিং সাইটগুলো ঘুরে দেখব এবং তারপর মতামত দেব। এর মধ্যে আপনার দেয়া সাইটগুলো সহ ওমিক্রন ল্যাব থেকে নেয়া কিছু সাইটের নাম এক বান্ধবতে পাঠিয়েছিলাম। সে বান্দা আবার ওটা তার এক ভিনদেশী বন্ধুকে প্রেরণ করেছিল, বিস্ময়-ব্যাকুল সে তস্য বান্ধব ইংরেজীতে যে জবাব দিয়েছে তার সংশ্লিষ্ট
অংশ এখানে সেঁটে দিলাম।
‘It was indeed a very exciting downpour of sites that made me shiver with its awesomeness.
Thanks indeed, and looking forward to more updates on the intenet from you’
আমি মতামত দিতে চেয়েছিলাম, কিন্তু এরপর আর কি বলব?
অতএব কথা রাখা হল না!
June 4th, 2007 at 6:25 pm
[quote post="27"]‘It was indeed a very exciting downpour of sites that made me shiver with its awesomeness.
Thanks indeed, and looking forward to more updates on the intenet from you’[/quote]
lol
June 5th, 2007 at 12:48 pm
একবার ভিডিও এডিটিং নিয়ে বেশ আগ্রহ জন্মেছিল। যাই হোক প্রিমিয়ার নিয়ে বসে বসে বন্ধুর ছোট বোনের জন্মদিনের ভিডিও এডিট করলাম। তারপর ক্যাপচার কার্ড না থাকায় যখন ৪৫ মিনিটের প্রজেক্ট SAVE হতে ১৫ ঘন্টার মত লাগিয়ে দিল… শখ আমার উবে গেল বই কি!
June 6th, 2007 at 8:43 pm
প্রিমিয়ারের কোন সংস্করণ নিয়ে কাজ করেছিলেন? আমার নিজেরও ক্যাপচার কার্ড নেই। বরং ফায়ার ওয়্যার দিয়ে কাজ চালাই যাকে বোধহয আই.ইইই ফোরও বলা হয়। ডিভিডি করেছি কয়েকটা। এমন ঝামেলা তো হয়নি। তবে প্রিমিয়ারের পুরান সংস্করণে মানে সাতের আগে বোধহয় রেন্ডারিং করতে বেশ সময় লাগত। দুই মিনিটের কাজ রেন্ডারিং করতে ২১মিনিট সময় লেগেছিলো। রেন্ডারিং না করলে কোনও এফেক্ট দেখা যেতো না। সে সময় বিদায় প্রিমিয়ার বলে ওই প্রোগ্রাম তালাক দিয়ে ভিডিও স্টুডিও এইট এবং পরে নাইন নিয়ে কয়েকদিন কাজ করেছি। ওখানেও ঝামেলার হওয়ায় বাদ দেই এবং প্রিমিয়ারে ফিরে আসি। তবে কোনটাই আসল প্রোগ্রাম নিয়ে কাজ করেনি, কাজ করেছি কথিত
চোরাই মাল মানে পাইরেটেড কপি দিয়ে। (যা দাম, কে কেনে আসল ওসব!)তা যাক, একবার দই ভেবে চুন খেয়ে মুখ পুড়েছে বলে বারবার একই কান্ড ঘটবে কে বলেছে!!
আবার ফিরে আসুন ভিডিও এডিটিংয়ে দেখবেন এবার মজা পাচ্ছেন। আমরাও আপনার কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতে পারব।
December 25th, 2007 at 7:02 pm
আপনার দেয়া সাইটগুলো এবং টিউটোরিয়ালের গুণে প্রিমিয়ারে মোটামুটি কাজ করা রপ্ত করেছি। ধন্যবাদ। আর লেখাগুলো একটু বড় করলে পাঠে বড় সুবিধা হত।